© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঝালকাঠির সাবেক মেয়র লিয়াকত আলী গ্রেপ্তার

শেয়ার করুন:
ঝালকাঠির সাবেক মেয়র লিয়াকত আলী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:১৪ এএম | ০৪ আগস্ট, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">রাজধানীর নিকেতন সোসাইটি (গুলশান-১) এলাকা থেকে গত ২ আগস্ট র

রাজধানীর নিকেতন সোসাইটি (গুলশান-১) এলাকা থেকে গত ২ আগস্ট রাতে ঝালকাঠি পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র লিয়াকত আলী তালুকদারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (৩ আগস্ট) ডিএমপি থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ডিবি সূত্রে জানা গেছে, লিয়াকত আলীকে বিএনপির পল্টন অফিসে হামলার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। একই সঙ্গে ঝালকাঠি সদর থানায় দায়ের হওয়া বিস্ফোরক দ্রব্য আইনের মামলারও আসামি তিনি।

ওই রাতেই ঝালকাঠির কাঠালিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. জাকির হোসেন ফরাজীকেও রাজধানীর মতিঝিল এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি। তার বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে।

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, ৩ আগস্ট সন্ধ্যা ৯টা পর্যন্ত আমরা লিয়াকত আলী গ্রেপ্তার হওয়ার বিষয়ে কোনো কাগজপত্র পাইনি। তবে বিস্ফোরক আইনের মামলায় তিনি আমাদের থানায় আসামি।

ডিএমপি বলছে, গ্রেপ্তার হওয়া নেতারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সংশ্লিষ্ট কার্যক্রমে সক্রিয় ছিলেন। তাদের সঙ্গে দেশের বিভিন্ন স্থানের আরও ২১ জন নেতাকর্মী আটক হয়েছেন।

জুলাই আন্দোলনে সরাসরি অংশ নেওয়া জাতীয় নাগরিক পার্টির জেলা প্রধান সমন্বয়ক মাইনুল ইসলাম মান্না বলেন, যারা নিরীহ ছাত্র-জনতার ওপর হামলা চালিয়েছে, তাদের কোনো ক্ষমা নেই। প্রশাসন এখনও নিষ্ক্রিয় কেন, তা বোধগম্য নয়। সব অপরাধীর বিচার চাই।

কেএন/টিএ

মন্তব্য করুন