© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কাপ্তাই হ্রদের পানি ছাড়া হবে আজ

শেয়ার করুন:
কাপ্তাই হ্রদের পানি ছাড়া হবে আজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২১ এএম | ০৪ আগস্ট, ২০২৫
কাপ্তাই হ্রদের পানির উচ্চতা প্রায় ১০৭ ফুট হওয়ায় (যা বিপৎসীমার কাছাকাছি ধরে নেওয়া হয়) আজ সোমবার (৪ আগস্ট) বেলা ৩টায় কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে ছেড়ে দেওয়া হবে।

এতে প্রতি সেকেন্ড ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলি নদীতে নিষ্কাশন করা হবে বলে জানিয়েছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্তৃপক্ষ।

রবিবার (৩ আগস্ট) রাতে কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ম্যানেজার মাহমুদ হাসানের সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে লেকের ইনফ্লো ও বৃষ্টিপাত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

ইনফ্লো বেশি হলে অর্থাৎ পানির লেভেল অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পেলে স্প্রিলওয়ের (জলকপাট) গেট খোলার পরিমাণ পর্যায়ক্রমে বৃদ্ধি করা হবে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতি সেকেন্ডে প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে।

প্রসঙ্গত, ১৯৬০ সালে প্রমত্তা কর্ণফুলি নদীতে বাঁধ দিয়ে নির্মাণ করা হয় দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রটি, যার পাঁচটি ইউনিট দিয়ে প্রায় ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে থাকে। কর্ণফুলী নদীরে বাঁধের উজানের অংশটি কাপ্তাই হ্রদ নামেই সুপরিচিত।

কেএন/টিএ

মন্তব্য করুন