© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৪৮তম বিশেষ বিসিএসের ৩য় ধাপের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

শেয়ার করুন:
৪৮তম বিশেষ বিসিএসের ৩য় ধাপের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৫৮ এএম | ০৪ আগস্ট, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষায় (এমসিকিউ টাইপ) সাময়িক

৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষায় (এমসিকিউ টাইপ) সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন পদের ৮৬৪ জন প্রার্থীর ৫ দিনের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে।

রোববার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকাশিত বিজ্ঞপ্তিটি কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে যুক্তিসঙ্গত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে বলে উল্লেখ করা হয়।

কেএন/টিএ

মন্তব্য করুন