শুধু ভুল নয়, সরকারের ভালো বিষয়গুলোও দেখুন: অর্থ উপদেষ্টা
ছবি: সংগৃহীত
১১:২৮ এএম | ০৪ আগস্ট, ২০২৫
সরকারের সমালোচনার পাশাপাশি ভালো দিকগুলোও তুলে ধরার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
সোমবার (৪ আগস্ট) ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে আয়কর, মূসক ও কাস্টমস সংক্রান্ত গৃহীত কার্যক্রম নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, সরকারের কোনো উন্নয়ন বা সংস্কার যাদের চোখে পড়ে না, তারা আসলে অন্তর্দৃষ্টি দিয়ে দেখেন না।
সরকারের শুধু ভুল বা নেতিবাচক দিক নয়, ইতিবাচক দিকগুলোও দেখতে হবে বলে জানান অর্থ উপদেষ্টা। তিনি বলেন, শুধু ভুল আর নেতিবাচক বিষয়গুলো না দেখে ভালো বিষয়গুলোও দেখতে হবে।
এফপি\টিকে