© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার আরও ১৫৯৩

শেয়ার করুন:
২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার আরও ১৫৯৩

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫৮ পিএম | ০৪ আগস্ট, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মোট ১ হাজার ...

সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মোট ১ হাজার ৫৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৪ আগস্ট) পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যান্য ঘটনায় ৫৮৮ জন। মোট গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৫৯৩ জনকে। 

এই অভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয়েছে- ১টি একনলা বন্দুক, ৩ রাউন্ড কার্তুজ ও ১টি দেশীয় তৈরি হাসুয়া। 

বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদরদফতর।

এমআর/টিকে  

মন্তব্য করুন