© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রামের গেস্ট হাউজ থেকে উদ্ধার করা হয় সাবেক সেনা প্রধানের মরদেহ

শেয়ার করুন:
চট্টগ্রামের গেস্ট হাউজ থেকে উদ্ধার করা হয় সাবেক সেনা প্রধানের মরদেহ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০০ পিএম | ০৪ আগস্ট, ২০২৫
সাবেক সেনা প্রধান হারুন অর রশিদ চট্টগ্রামে মারা গেছেন। সোমবার (৪ আগস্ট) দুপুরে চট্টগ্রাম ক্লাবের একটি কক্ষে তার মরদেহ পাওয়া যায়।

জানা গেছে, একটি মামলার কাজে রোববার তিনি চট্টগ্রাম যান। এরপর উঠেন চট্টগ্রাম ক্লাবে। রাতে ঘুমানোর পর সোমবার দুপুর পর্যন্ত তিনি বের না হওয়ায়, অনেক ডাকাডাকির পরও সাড়া না পেয়ে দরজা ভেঙে তাকে মৃত পড়ে থাকতে দেখেন স্টাফরা। এরপর খবর দেয়া হয় পুলিশকে। তিনি কিভাবে মারা গেলেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। হারুন অর রশিদ ছিলেন বীর মুক্তিযোদ্ধা। সেনা প্রধান ছাড়াও ছিলেন রাষ্ট্রদূত।

এফপি\টিকে

মন্তব্য করুন