© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর : ইউনূস-আনোয়ারের সম্পর্ক কাজে লাগাতে চায় সরকার

শেয়ার করুন:
প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর : ইউনূস-আনোয়ারের সম্পর্ক কাজে লাগাতে চায় সরকার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪৩ পিএম | ০৪ আগস্ট, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী সপ্তাহে সরকারি সফরে মালয়েশিয়া যাচ্ছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং ড. ইউনূসের ব্যক্তি সম্পর্ক কাজে লাগিয়ে এ সফরে ভালো কিছু আশা করছে সরকার।

সোমবার (৪ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫’ শীর্ষক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটাই জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে শ্রমবাজার নিয়ে চুক্তি সই হবে কিনা, জানতে চাওয়া হয় উপদেষ্টার কাছে। জবাবে উপদেষ্টা বলেন, চুক্তি সই হবে কিনা এটা এখনই বলা কঠিন। তবে আমরা আশাবাদী যে অনেক সমস্যা আমরা দূর করতে পারব। কারণ, এক. এটি সর্বোচ্চ পর্যায়ের সফর। দুই. দুই দেশের সরকারপ্রধানের মধ্যে একটা কেমিস্ট্রি আছে, আমরা সেটাকে কাজে লাগানোর চেষ্টা করব।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, আগামী ১১-১৩ আগস্ট মালয়েশিয়া সফর করবেন প্রধান উপদেষ্টা। এটি হবে পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সফর।

টিএ/

মন্তব্য করুন