© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ব্যর্থতা আড়াল করতে এক-এগারোর বাঘ আসছে বলে বিভ্রান্তি : নুর

শেয়ার করুন:
ব্যর্থতা আড়াল করতে এক-এগারোর বাঘ আসছে বলে বিভ্রান্তি : নুর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪১ পিএম | ০৪ আগস্ট, ২০২৫

<div style="text-align: justify; "><span style="">গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘নিজেদের ব

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘নিজেদের ব্যর্থতা আর ভাঁওতাবাজি আড়াল করতে রাখালের গল্পের মতো যেভাবে এক-এগারোর বাঘ আসছে... বাঘ আইছে বলে বিভ্রান্তি ছড়াচ্ছেন; পরিস্থিতি যা দাঁড়িয়েছে, সত্যিকারের বাঘ এসে পড়লেও এখন ডেকেও অনেককে পাশে পাবেন না। সময় বড়ই নিষ্ঠুর!’

সোমবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

প্রসঙ্গত, এর আগে ‘আবারও এক-এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে’ বলে মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

আজ সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। 

ফেসবুক পোস্টে মাহফুজ আলম লিখেছেন, ‘এক-এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে। তবে জুলাই জয়ী হবে। জনগণের লড়াই পরাজিত হবে না।’

ইউটি/টিএ



মন্তব্য করুন