© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নির্ধারিত শর্ত মানলেই মিলবে বাংলাদেশিদের জন্য ‘ভিসা অন অ্যারাইভাল’ সুবিধা

শেয়ার করুন:
নির্ধারিত শর্ত মানলেই মিলবে বাংলাদেশিদের জন্য ‘ভিসা অন অ্যারাইভাল’ সুবিধা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩৪ এএম | ০৫ আগস্ট, ২০২৫

<div><div style="text-align: justify; ">নির্দিষ্ট শর্তপূরণ সাপেক্ষে বাংলাদেশিরা কায়রো আন্তর্জাত

নির্দিষ্ট শর্তপূরণ সাপেক্ষে বাংলাদেশিরা কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে ‘ভিসা অন অ্যারাইভাল’ সুবিধা পেতে পারেন বলে জানিয়েছে ঢাকাস্থ মিসর দূতাবাস।

সোমবার (৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দূতাবাসের পেজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, কিছু নির্দিষ্ট শর্তপূরণ সাপেক্ষে বাংলাদেশিরা কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে ‘ভিসা অন অ্যারাইভাল’ সুবিধা পেতে পারেন।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ‘ভিসা অন অ্যারাইভাল’ পাওয়ার শর্তগুলো হলো, যাত্রীর পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকতে হবে। যুক্তরাষ্ট্র, শেনজেনভুক্ত দেশ, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, জাপান, কানাডা অথবা নিউজিল্যান্ডের বৈধ ও ব্যবহৃত ভিসা থাকতে হবে। সঙ্গে অবশ্যই ফিরতি টিকিট ও ব্যাংক অ্যাকাউন্টে ন্যূনতম ৫০০০ মার্কিন ডলার থাকতে হবে।

গালফ অঞ্চলের দেশগুলোতে বসবাসকারী বাংলাদেশি পাসপোর্টধারীরাও এই সুবিধা পাবেন, যদি তাদের রেসিডেন্ট কার্ডের মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকে এবং তারা ‘হোয়াইট কালার জব’ (প্রয়োজনে প্রমাণ দেখাতে হবে) করেন। এ ক্ষেত্রে ওপরে উল্লিখিত সব শর্তই প্রযোজ্য হবে। এ ছাড়া আবেদনকারীদের কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে যাচাই-বাছাইয়ের পর ২৫ মার্কিন ডলার ফি দিতে হবে।

ভ্রমণের আগে সবাইকে এই নির্দেশিকাগুলো ভালোভাবে দেখে নেওয়ার অনুরোধ জানিয়েছে মিসর দূতাবাস। যেন কোনো ধরনের ভুল-বোঝাবুঝি বা সমস্যা এড়ানো যায়।

পিএ/টিএ 

মন্তব্য করুন