© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

শেয়ার করুন:
জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৯ এএম | ০৫ আগস্ট, ২০২৫

<div><div style="text-align: justify; ">জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদ

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ বন্দরের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক আছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার। আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

আজ মঙ্গলবার (৫ আগস্ট) সকালে বিষয়টি জানিয়েছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী।

এসময় তিনি জানান, আজ ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে ভারতের সাথে এই বন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। এছাড়াও বন্ধ রয়েছে বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রম।

একদিন বন্ধের পর আগামীকাল বুধবার (৬ আগস্ট) সকাল থেকে যথারীতি বন্দরে কার্যক্রম স্বাভাবিক হবে।

হিলি ইমিগ্রেশন ওসি আরিফুল ইসলাম জানান, “হিলি স্থলবন্দর যেকোনো দিবস বা ঈদ উপলক্ষে বন্ধ থাকে। কিন্তু হিলি ইমিগ্রেশন চেকপোস্ট এসবের বাইরে। যেকোনো সরকারি ছুটিতে ভারতের সাথে এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকে, আজও রয়েছে।”

কেএন/টিকে

মন্তব্য করুন