© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পিআর-সংস্কার ছাড়া কোনো নির্বাচন ঘোষণা করলে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে: তাহের

শেয়ার করুন:
পিআর-সংস্কার ছাড়া কোনো নির্বাচন ঘোষণা করলে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে: তাহের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৫৬ এএম | ০৫ আগস্ট, ২০২৫

<div> <div><span>পিআর পদ্ধতি ছাড়া কোনো নির্বাচন হবে না উল্লেখ করে প্রধান উপদেষ্টা...

পিআর পদ্ধতি ছাড়া কোনো নির্বাচন হবে না উল্লেখ করে প্রধান উপদেষ্টার ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, আমরা আপনাকে ভালো মানুষ হিসেবে জানি। আপনি বলছেন সংস্কার করবেন। আপনি সংস্কার ছাড়া কোনো নির্বাচন ঘোষণা করলে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে।

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষ্যে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর আয়োজিত গণমিছিলোত্তর সমাবেশে এসব কথা বলেন তিনি। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে রাজধানীর মহাখালী কলেরা হাসপাতালের সামনে (মহাখালী রেলগেট) জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষ্যে এ বিশাল সমাবেশ ও গণমিছিলের আয়োজন করা হয়।

ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি ড. রেজাউল করিমের সঞ্চালনায় গণমিছিলোত্তর সমাবেশে সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, জনগণ আপনাকে (ড. ইউনূস) বসিয়েছে। আপনি কিন্তু রাজপথে ছিলেন না। টেলিভিশনের খবর দেখেছি আপনি বিদেশে ছিলেন। রাস্তায় আপনার চেহারা দুরবিন দিয়েও খুঁজে পাওয়া যাবে না। আপনার কোনো ভাই-ব্রাদারের সন্তান রাজপথে জীবন দেয়নি। আমাদের রক্তের মাঠে দাঁড়িয়ে, আমাদের লোকদের লাশের ওপর দিয়ে আপনি ক্ষমতায় গেছেন। আমরাই এনেছি, আমরাই আপনাকে ক্ষমতায় বসিয়েছি। আমরা আশা করব, আপনার মতো সজ্জন ব্যক্তি জাতির সঙ্গে বেইমানি-বিশ্বাসঘাতকতা করবেন না।

তিনি বলেন, আমরা কোনো ব্যক্তি নয়, আদর্শের কারণে আপনাকে বসিয়েছিলাম। স্বৈরাচারের বিরুদ্ধে আপনাকে বসিয়েছিলাম। যদি আবার বিশ্বাসঘাতকতার গন্ধ পাই যে, স্বৈরাচারকে সহযোগিতা করছেন, স্বৈরাচার গড়ারও ষড়যন্ত্র করছেন, তাহলে জনগণ আপনাকেও ছাড় দেবে না।

কেএন/টিকে

মন্তব্য করুন