© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করল ডিবি

শেয়ার করুন:
২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করল ডিবি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:২৪ পিএম | ০৫ আগস্ট, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">ঢাকা মহানগর এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে কার্যক্রম

ঢাকা মহানগর এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।  

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। তবে তাদের নাম ও দলীয় পদপদবির বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তালেবুর রহমান। 

এর আগে গত শনিবার নাশকতার সঙ্গে জড়িত সন্দেহে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের ২১ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

এমআর/টিকে 

মন্তব্য করুন