গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির আনন্দ মিছিলে এসে বিএনপি নেতার মৃত্যু
ছবি: সংগৃহীত
০১:৫৪ পিএম | ০৫ আগস্ট, ২০২৫
<div><div style="text-align: justify; ">গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের পাক
গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা বিএনপি আয়োজিত আনন্দ মিছিলে এসে বিএনপি নেতার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের মাটমহলে এ ঘটনা ঘটে।
মৃত আল আমিন (৪০) উপজেলার বুরুদিয়া ইউনিয়নের কন্দরপদী গ্রামের লিটন মিয়ার ছেলে। তিনি বুরুদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য। পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাভোকেট জালাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পাকুন্দিয়া উপজেলা, পৌর ও সব অঙ্গ ও সহযোগি সংগঠনের যৌথ উদ্যোগে ফ্যাসিষ্ট সরকারের পতন ও পলায়ন দিবস পালন উপলক্ষে আনন্দ মিছিলের আয়োজন করা হয়। বেলা সাড়ে ১১টার সময় বুরুদিয়া ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে পাটমহলে উপজেলা বিএনপির অফিসের সামনে আসে। এসময় ইউনিয়ন বিএনপির নেতা আল আমিন অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। আমরা তার রুহের আত্মার মাগফেরাত কামনা করি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নূর-এ-আলম খান জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। অতিরিক্ত গরমে তিনি স্ট্রোক করে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
কেএন/টিকে