© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আমিরাতে ভিসা বন্ধে বিপাকে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা

শেয়ার করুন:
আমিরাতে ভিসা বন্ধে বিপাকে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১৮ পিএম | ০৫ আগস্ট, ২০২৫

<div><div style="text-align: justify; ">সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের অন্যতম বৃহত্তম শ্রমবাজার হওয়...

সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের অন্যতম বৃহত্তম শ্রমবাজার হওয়া সত্ত্বেও এক যুগেরও বেশি সময় ধরে সেদেশে বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন সেখানকার প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা।

আমিরাতে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা জানান, তাঁরা কম খরচে দেশি শ্রমিক দিয়ে ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করতেন। কিন্তু দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধ থাকায় তা আর সম্ভব হচ্ছে না।

তারা জানান, আমিরাতে ভিসা বন্ধ থাকায় ভিন দেশি কম্পানিগুলোতে যেমন বাংলাদেশি কর্মীরা কাজের সুযোগ পাচ্ছেন না, তেমনি প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরাও দেশি কর্মী পাচ্ছেন না। বিদেশি কর্মী দিয়ে কাজ করাতে তাদের বেশি খরচ হচ্ছে। তাছাড়া দেশও রেমিট্যান্স হারাচ্ছে।

ভিসা বন্ধ থাকায় আমিরাতের প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, মোহাম্মদ নেসারুল হক, সৈয়দ লুৎফর রহমানসহ অনেক ব্যবসায়ী ও বিনিয়োগকারী তাদের নানা বিড়ম্বনার কথা তুলে ধরেন।

ভিসা চালু হবে- এমন আশায় দেশটির বিভিন্ন অঞ্চলে বাংলাদেশি ব্যবসায়ীরা ক্ষুদ্র ও মাঝারি আকারের ব্যবসাপ্রতিষ্ঠান চালু করেন এবং এখনও অনেকে ব্যবসাপ্রতিষ্ঠান খুলছেন বলে জানান তারা।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমিরাত সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে ভিসা সমস্যা সমাধান করবে বলে আশা প্রকাশ করেন সেদেশের প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। 

কেএন/টিকে

মন্তব্য করুন