© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হাসিনার শেষ দিন ভারতেই কাটবে, ধারণা আসিফ নজরুলের

শেয়ার করুন:
হাসিনার শেষ দিন ভারতেই কাটবে, ধারণা আসিফ নজরুলের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১২ পিএম | ০৫ আগস্ট, ২০২৫
শেখ হাসিনার বিচার হলেও তাঁকে হয়তো দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে না। এবার এমন কথাই জানালেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বলেন, আমরা জানি, প্রধান যে আসামি আছে, প্রধান অপরাধী আছে, আমি জানি না এভাবে বলাটা ঠিক হচ্ছে কি না, আমার ধারণা, তাঁর শেষ দিন ভারতেই কাটবে। তাঁকে বোধ হয় আমরা কখনো পাব না। 

আসিফ নজরুল বলেন, বাংলাদেশের মানুষের মনে যে ঘৃণা নিয়ে সে বেঁচে থাকবে, সেটাও যদি আমাদের অর্জন হয়, সেটাও কম নয়। এত ঘৃণা মানুষের, এত কষ্ট, এত ক্ষোভ। এই ঘৃণা থেকে, ক্ষোভ থেকে, ক্রোধ থেকে আশা আছে, সংস্কারের মাধ্যমে এ রকম শাসক যেন এ দেশে আর তৈরি না হয়। আমরা চেষ্টা করছি, আমাদের চেষ্টার ত্রুটি নাই। 

‘পুলিশকে যে এ রকম একটা অমানুষ, বেপরোয়া, ভয়াবহ বাহিনীতে রূপান্তর করেছে, সে কত বড় অমানুষ? এমন প্রশ্নও তোলেন আসিফ নজরুল। বলেন, কত বড় অমানুষ হতে পারে সে। কোনো একটা পুলিশ বাহিনী, সম্ভবত ইসরায়েলিরা প্যালেস্টাইনের মানুষকে বোধ হয় এভাবে মারে।...একটা দেশের সুশৃঙ্খল বাহিনী, আমার ট্যাক্সের টাকায় চলা, তাকে ইজরায়েলি বাহিনীর মতো করে বানিয়েছে, যেটা আমাকে এভাবে খুন করতে পারে।

ইউটি/টিএ

মন্তব্য করুন