© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বেলুন বিস্ফোরণের ঘটনায় বার্ন ইন্সটিটিউটে ৮ জন

শেয়ার করুন:
বেলুন বিস্ফোরণের ঘটনায় বার্ন ইন্সটিটিউটে ৮ জন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১৪ পিএম | ০৫ আগস্ট, ২০২৫

মানিক মিয়া এভিনিউতে বেলুন বিস্ফোরণের ঘটনায় জাতীয় বার্ন ইন্সটিটিউটে এখন পর্যন্ত আটজন জরুরি বিভাগে গিয়েছেন। তবে তাদের অবস্থা গুরুতর নয় বলে জানা গেছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করে বার্ন ইন্সটিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, এ ঘটনায় ৮ জন আমাদের জরুরি বিভাগে এসেছেন। তাদের পোড়ার ক্ষত রয়েছে, তবে সবই মাইনর।

এদিন দুপুর ৩টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানস্থলে স্পিকারের তার থেকে আগুন বেলুনে ছড়িয়ে পড়ে। এতে তাৎক্ষণিক অন্তত ১২ জন আহতের খবর পাওয়া যায়। এসময় অনুষ্ঠান সঞ্চালক মাইক্রোফোনে সবাইকে শান্ত থাকার এবং স্পিকারের বক্স থেকে দূরে সরে যাওয়ার অনুরোধ জানান।

এসএন 

মন্তব্য করুন