© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তারেক রহমান নতুন একটি বাংলাদেশ গড়তে চান : পুতুল

শেয়ার করুন:
তারেক রহমান নতুন একটি বাংলাদেশ গড়তে চান : পুতুল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১৪ এএম | ০৬ আগস্ট, ২০২৫

<div style="text-align: justify; ">বিএনপির চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির স্...

বিএনপির চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির স্পেশাল এসিস্ট্যান্ট ও বিএনপি মিডিয়া সেলের অন্যতম সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিগত দিনের বাংলাদেশে ফিরতে চান না, তিনি নতুন একটি বাংলাদেশ গড়তে চান। বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান। সে ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন এবং দলের ভেতর শৃঙ্খলা।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে নাটোরের লালপুরে উপজেলা বিএনপি আয়োজিত বিজয় র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

ফারজানা শারমিন পুতুল বলেন, দল কি নির্দেশ দিচ্ছে কর্মীদের সেটা মাথায় রাখতে হবে। দল কারো ব্যক্তির জন্য নয়, আমরা দলের একেকজন ক্ষুদ্র কর্মী মাত্র। দলের সিদ্ধান্ত উপেক্ষা করে যে এদিক-ওদিক যাবে সে তার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে।

পুতুল বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য যুব সমাজের অগ্রণী ভূমিকা রাখতে হবে।

ছাত্রদলের অনুষ্ঠানে দেশনায়ক তারেক রহমান বলেছেন, যুবসমাজকে তিনি প্রতিষ্ঠিত করতে চান, যা দেশের জন্য সম্পদ হবে। রাষ্ট্রের জন্য সম্পদ হবে।

অভিভাবকদের উদ্দেশে পুতুল বলেন, আপনারা আপনাদের সন্তানদের দিকে নজর দিন। যাতে আপনার সন্তান আপনার জন্য সম্পদ হয়, দেশের জন্য সম্পদ হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ডা. ইয়াসির আরশাদ রাজন, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুন উর রশীদ পাপ্পু, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু, যুগ্ম আহবায়ক আশরাফুল আলম লুলু প্রমুখ।

এফপি/ টিএ 

মন্তব্য করুন