© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ক্ষমতায় থাকা পর্যন্ত আর্থিক খাত সংস্কার করে যাব: অর্থ উপদেষ্টা

শেয়ার করুন:
ক্ষমতায় থাকা পর্যন্ত আর্থিক খাত সংস্কার করে যাব: অর্থ উপদেষ্টা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৩৭ এএম | ০৬ আগস্ট, ২০২৫

<div><div style="text-align: justify; ">যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন পর্যন্ত আর্থিক খাতের সংস্কার কর

যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন পর্যন্ত আর্থিক খাতের সংস্কার করে যাবেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বুধবার (৬ আগস্ট) রাজধানীর মিরপুরে কৃষি ব্যাংক স্টাফ কলেজে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান উপলক্ষে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, বাংলাদেশ থেকে যেভাবে টাকা পাচার হয়েছে, যেভাবে ব্যাংকিংখাতে লুটপাট হয়েছে, সেটি পৃথিবীর আর কোনো দেশে হয়নি। অন্যান্য ব্যাংকে যে অবস্থা তৈরি হয়েছে সে তুলনায় কৃষি ব্যাংকের অবস্থা বেশ ভালো।

এছাড়া দেশে কৃষির বিপ্লবে কৃষি ব্যাংকের অবদান সবচেয়ে বেশি জানিয়ে তিনি বলেন, যতদিন ক্ষমতায় আছি ততদিন পর্যন্ত আর্থিক খাতের সংস্কার করে যাব।

কেএন/এসএন

মন্তব্য করুন