© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নরসিংদীতে আগুনে পুড়লো ৭ দোকান

শেয়ার করুন:
নরসিংদীতে আগুনে পুড়লো ৭ দোকান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:০৬ পিএম | ০৬ আগস্ট, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">নরসিংদীর মাধবদী সোনার বাংলা সমবায় সমিতির মার্কেটে ভয়াবহ...

নরসিংদীর মাধবদী সোনার বাংলা সমবায় সমিতির মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে জুতা, ইলেকট্রনিক পণ্য ও মুদি দোকানসহ মোট ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (৬ আগস্ট) সকাল ৭টা ২০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন এবং দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে মাধবদী ও নরসিংদী ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছায়।

নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিমুল মোহাম্মদ রফি জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মাধবদী ও নরসিংদী থেকে মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এর মধ্যে তিনটি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফলে শত শত দোকান থাকা সত্ত্বেও বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে বাজারটি।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে।

এসএন 

মন্তব্য করুন