© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিদেশি জাহাজের ধাক্কায় বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারডুবি

শেয়ার করুন:
বিদেশি জাহাজের ধাক্কায় বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারডুবি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১৭ পিএম | ০৬ আগস্ট, ২০২৫

<div style="text-align: justify; ">বঙ্গোপসাগরে বিদেশি জাহাজের ধাক্কায় মায়ের দোয়া নামের একটি মাছ ...

বঙ্গোপসাগরে বিদেশি জাহাজের ধাক্কায় মায়ের দোয়া নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। গত সোমবার রাত সাড়ে ১২টার দিকে ইন্দুরকানী উপজেলার মাছ ধরার ট্রলারটি ডুবে যায়।

পরের দিন মঙ্গলবার (৫ আগস্ট) রাত ১০টার দিকে সমুদ্রে ভেসে থাকা ১৩ জেলেকে উদ্ধার করেছে অপর একটি মাছ ধরার ট্রলার। অসুস্থ জেলেদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উদ্ধার হওয়া জেলেরা ইন্দুরকানী উপজেলার ঢেপসাবুনিয়ার গ্রামের বাসিন্দা।

ট্রলার মালিক হেলাল মৃর্ধা জানান, গত শুক্রবার সকালে মাঝি শাহাজাহান হাওলাদার ট্রলারসহ ১৩ জেলেকে নিয়ে ডুবলার চর এলাকায় যান। পরে গত সোমবার বিকেলে ডুবলার চর থেকে প্রায় ৮০ কিলোমিটার গভীর সাগরে গিয়ে জাল ফেলার পর হঠাৎ একটি বিদেশি জাহাজ এসে ট্রলারে ধাক্কায় দেয়। তখন ট্রলারটি উল্টে ডুবে যায়।

এ সময় ট্রলারে থাকা ১৩ জন জেলে বাঁশ ও ফ্লুটের সাহায্যে ভাসতে শুরু করে। পরে গতকাল রাতে গভীর সাগরে একটি ট্রলার ওই ১৩ জেলেকে উদ্ধার করে।
ইন্দুরকানী উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হোসেন, উদ্ধার হওয়া জেলেদের খোঁজ নেওয়া হয়েছে। তারা এখন সবাই সুস্থ আছে।
ট্রলার ডুবির ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

টিএ/

মন্তব্য করুন