© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চতুর্থ দফায় খুলল কাপ্তাই বাঁধের জলকপাট

শেয়ার করুন:
চতুর্থ দফায় খুলল কাপ্তাই বাঁধের জলকপাট

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫০ এএম | ০৭ আগস্ট, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">উজান থেকে পানি নামা অব্যাহত থাকায় কাপ্তাই হ্রদের পানির ব

উজান থেকে পানি নামা অব্যাহত থাকায় কাপ্তাই হ্রদের পানির বেড়েই চলছে। ফলে নিরাপত্তা ও উজানের বন্যা নিয়ন্ত্রনে চতুর্থ দফায় বাঁধের জলকপাট আরও ৬ ইঞ্চি খুলে দেয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান।

তিনি বলেন, কাপ্তাই হ্রদে পানির উচ্চতা বাড়তে থাকায় বুধবার (৬ আগস্ট) রাত ১১ টা থেকে গেটসমূহ ৩ ফিট করে খোলা হয়েছে। এতে স্পিলওয়ের মাধ্যমে প্রতি সেকেন্ডে ৫৮ হাজার কিউসেক পানি হ্রদ থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে।

এছাড়াও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৫ ইউনিটে বিদ্যুৎ উৎপাদন সচল থাকায় ওই ৫ টি ইউনিটের মাধ্যমে প্রতি সেকেন্ডে আরোও ৩২ হাজার কিউসেক পানি হ্রদ হতে কর্ণফুলি নদীতে নিষ্কাশন হচ্ছে। ফলে হ্রদ থেকে প্রতি সেকেন্ডে ৯০ হাজার কিউসেক পানি নিষ্কাশন হচ্ছে।

তিনি আরো জানান, পানির উচ্চতা বাড়তে থাকায় বাঁধের জলকপাট প্রথম দফায় সোমবার মধ্য রাতে ৬ ইঞ্চি, মঙ্গলবার মধ্য রাতে দেড় ফুট, তৃতীয় দফায় বুধবার বেলা একটায় আড়াই ফুট সর্বশেষ বুধবার রাত এগারটা ৩ ফুট খুলে দেয়া হলো।

তিনি আরো বলেন, পানি বাড়ার প্রবণতা অব্যাাহত থাকলে এই উচ্চতা আরো বাড়ানো হতে পারে।

পানি বিদ্যুৎ কেন্দ্রের তথ্যমতে, বুধবার রাত ১১ টায় পানির উচ্চতা ছিল ১০৮.৭৯ এম.এস.এল। আর বাঁধের সর্বোচ্চ পানি ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল।

এফপি/ টিএ 

মন্তব্য করুন