© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গাজায় ইসরায়েলি হামলায় আরো ৪১ জন নিহত

শেয়ার করুন:
গাজায় ইসরায়েলি হামলায় আরো ৪১ জন নিহত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২৪ এএম | ০৭ আগস্ট, ২০২৫

<div><div style="text-align: justify; ">গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বুধবা

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার ভোর থেকে ইসরায়েলি হামলায় আরো ৪১ জন নিহত হয়েছে। এর মধ্যে খাদ্য সহায়তার জন্য অপেক্ষা করার সময় ১৮ জনকে গুলি করে হত্যা করা হয়েছে।

আল জাজিরার খবরে বলা হয়, নিহতদের মধ্যে বেশিরভাগই নিহত হয়েছে বিমান হামলায়। চলমান ইসরায়েল-হামাস যুদ্ধের কারণে গাজায় চরম মানবিক সংকট দেখা দিয়েছে।

খাদ্য, পানি ও ওষুধের মতো মৌলিক চাহিদা মেটাতে না পেরে হাজার হাজার মানুষ প্রতিদিন ত্রাণের জন্য জীবন বাজি রেখে অপেক্ষা করছে।

এদিকে বুধবার গাজার সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে, গাজার কেন্দ্রীয় অংশে ত্রাণ বিতরণের সময় একটি ট্রাক উল্টে পড়ে কমপক্ষে ২০ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন।

সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘গত রাত মধ্যরাতের দিকে ত্রাণবাহী একটি ট্রাক উল্টে গেলে ২০ জন প্রাণ হারান এবং ডজনখানেক মানুষ আহত হন। তখন শত শত মানুষ ত্রাণের আশায় অপেক্ষা করছিলেন।

হামাসের মিডিয়া অফিস এক বিবৃতিতে জানায়, ‘ইসরায়েল এমন রাস্তায় ট্রাকচালকদের চলতে বাধ্য করছে, যেখানে সপ্তাহজুড়ে ক্ষুধার্ত মানুষ প্রয়োজনীয় দ্রব্যের আশায় ভিড় জমিয়ে রেখেছে। এতে হতাশ ও মরিয়া জনতা প্রায়ই ট্রাকগুলোর ওপর ঝাঁপিয়ে পড়ছে, যার ফলেই এ ধরনের দুর্ঘটনা ঘটছে।’

পিএ/এসএন

মন্তব্য করুন