© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

শেয়ার করুন:
টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:২৯ এএম | ০৭ আগস্ট, ২০২৫
টঙ্গীর মিরের বাজার এলাকায় একটি বাসার গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রী মারা গেছেন।

বুধবার (৬ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে স্ত্রী হাফিজা আক্তার (২০) ও বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোর সাড়ে চারটার দিকে স্বামী মোহাম্মদ রিপন (২৫) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, গত রোববার সকালের দিকে দগ্ধ অবস্থায় তিনজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের মধ্যে চার মাসে শিশু রায়হানকে মৃত ঘোষণা করা হয়। রায়হানের মা হাফিজা আক্তার বুধবার রাত সাড়ে ১১টার দিকে এবং রায়হানের বাবা মোহাম্মদ রিপন আজ ভোর রাতের দিকে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে মারা যান। তাদের মধ্যে হাফিজা আক্তার এর শরীরের ৭০ শতাংশ এবং রিপনের শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। এই ঘটনায় দগ্ধ তিনজনের মধ্যে তিনজনেরই মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, রোববার (৩ আগস্ট) গাজীপুরের টঙ্গীর মিরের বাজারে এলাকা থেকে গ্যাস লিকেজ বিস্ফোরণের ঘটনায় ওইদিন সকালের দিকে দগ্ধ অবস্থায় চার মাসের শিশুসহ একই পরিবারের তিন জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

এসএন 

মন্তব্য করুন