© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাপানে এফ-২ যুদ্ধবিমান বিধ্বস্ত

শেয়ার করুন:
জাপানে এফ-২ যুদ্ধবিমান বিধ্বস্ত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০১ পিএম | ০৭ আগস্ট, ২০২৫

<div><p style="text-align: justify; ">জাপানের পূর্বাঞ্চলীয় ইবারাকি উপকূলে প্রশিক্ষণকালে একটি এফ...

জাপানের পূর্বাঞ্চলীয় ইবারাকি উপকূলে প্রশিক্ষণকালে একটি এফ-২ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।


স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরের এই ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির বিমান আত্মরক্ষাবাহিনী।


দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমানটিতে একজন পাইলট ছিলেন। বিমান বিধ্বস্ত হওয়ার সময় তিনি নিরাপদে বেরিয়ে যেতে সক্ষম হন এবং তাকে উদ্ধার করা হয়েছে।

ঠিক কী কারণে এই দুর্ঘটনার তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে বিমান আত্মরক্ষাবাহিনী।

কেএন/এসএন

মন্তব্য করুন