© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘আওয়ামী লীগের লোক’ ঢোকায় দুধ দিয়ে ধোয়া হলো বিএনপির কার্যালয়

শেয়ার করুন:
‘আওয়ামী লীগের লোক’ ঢোকায় দুধ দিয়ে ধোয়া হলো বিএনপির কার্যালয়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০৮ পিএম | ০৭ আগস্ট, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">বিএনপির একটি পক্ষ আওয়ামী লীগের কিছু লোককে নিয়ে অফিসে ঢো

বিএনপির একটি পক্ষ আওয়ামী লীগের কিছু লোককে নিয়ে অফিসে ঢোকায় ১ মণ দুধ দিয়ে ধোয়া হয়েছে পার্টি অফিস। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে কৌতুহলী সৃষ্টি হয়েছে।

দুধ দিয়ে পার্টি অফিস ধোয়ার ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে দেওয়া হয়েছে। এমন ঘটনা এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তুহিনের নেতৃত্ব ঘটনাটি ঘটেছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বুধবার রাতে।

ছাত্রদল ও বিএনপি নেতাকর্মীরা বলেন, ‘৫ আগস্ট ছিল গণঅভ্যুত্থান দিবস। এদিবস উপলক্ষে আমাদের বিএনপির বিজয় মিছিল ছিল। তবে সেই মিছিলে বিএনপির একটি পক্ষ (ইশরাক সিদ্দিকী) আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের নিয়ে দলীয় কার্যালয়ে ঢোকে। এতে গণঅভ্যুত্থানকে অপমান করা হয়েছে, পাশাপাশি দলীয় ভাবমূর্তি নষ্ট হয়েছে। এর প্রতিবাদস্বরূপ ১ মণ দুধ দিয়ে উপজেলা বিএনপির কার্যালয় ধুয়ে দেওয়া হয়েছে। এর মাধ্যমে আমাদের পার্টি অফিস কলঙ্কমুক্ত হয়েছে।

পাশাপাশি এর মাধ্যমে আমরা আরেকটি স্পষ্ট বার্তা দিয়ে রাখলাম যেন ভবিষ্যতে ফ্যাসিবাদের দোসর আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের কাউকে পার্টি অফিসে প্রবেশের সাহস না পায়।’

এদিকে দুধ দিয়ে বিএনপির পার্টি অফিস ধোয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়৷ সেখানে দেখা যায় একাধিক ছাত্রদল ও যুবদল নেতাকর্মী বক্তব্য দিচ্ছে এবং বেশ কয়েকজন বালতিতে করে দুধ নিয়ে পার্টি অফিস ধুয়ে দেওয়া হচ্ছে। এ ঘটনায় পক্ষে বিপক্ষে নানা মন্তব্য উঠে এসেছে।

এবিষয়ে জানতে চাইলে কালিয়াকৈর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তুহিন বলেন, ‘ঐতিহাসিক অভ্যুত্থান দিবস ছিল। ওই দিন আমাদের একটি র‌্যালি ও মিছিল ছিল। কিন্তু একটি পক্ষ আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নিয়ে পার্টি অফিসে প্রবেশ করে। এতে আমাদের পার্টি অফিস কলঙ্কিত হয়েছিল। পরে আমরা এক মণ দুধ দিয়ে পার্টি অফিস ধুয়ে ফেলি।’

টিকে/

মন্তব্য করুন