© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শেষ হচ্ছে তামিমের মাঠে ফেরার প্রতীক্ষা

শেয়ার করুন:
শেষ হচ্ছে তামিমের মাঠে ফেরার প্রতীক্ষা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৩ পিএম | ০৭ আগস্ট, ২০২৫

<div style="text-align: justify; ">মাঠে ফেরার অপেক্ষা ফুরাচ্ছে তামিম ইকবালের। আসন্ন এনসিএল টি-টো...

মাঠে ফেরার অপেক্ষা ফুরাচ্ছে তামিম ইকবালের। আসন্ন এনসিএল টি-টোয়েন্টি দিয়ে বাংলাদেশের সাবেক বাঁহাতি ওপেনার ফিরবেন বলে জানিয়েছেন বিসিবির পরিচালক ও টুর্নামেন্ট কমিটির প্রধান আকরাম খান।

গত মার্চে প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন সময় হৃদরোগে আক্রান্ত হন তামিম। এরপর আর কোনো ম্যাচে দেখা যায়নি তাকে।

এনসিএল দিয়ে ফিরতে চান বলে ইতিমধ্যে নাকি চট্টগ্রামের হয়ে খেলতে আগ্রহও প্রকাশ করেছেন সাবেক অধিনায়ক।

শুধু তামিম নন, এনসিএলে খেলবেন মুশফিকুর রহিম ও মাহমুদ উল্লাহ রিয়াদও। তিন জনের বিষয়ে আকরাম বলেছেন, ‘আশা করছি ওরা তিনজন (তামিম, মাহমুদ উল্লাহ ও মুশফিক) খেলবে।

তামিমের সঙ্গে কথা হয়েছে, তামিমও খেলবে।



মুশফিক খুব সম্ভবত সিলেটের হয়ে খেলার জন্য অনুরোধ করেছে। ও (মুশফিক) মনে হয় সিলেটের হয়ে খেলতে চায়। রিয়াদ সম্পর্কে আমাকে কিছু বলেনি মানে নির্বাচকদের বলেনি। কিন্তু খুব সম্ভবত ও খেলবে, খেলা উচিত।

আগামী ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে সংক্ষিপ্ত সংস্করণের এনসিএল। তিন ভেন্যুতে হবে। রাজশাহী, সিলেটের সঙ্গে বগুড়ায় হবে। শেষ মুহূর্তে চট্টগ্রাম বাদ পড়ার কারণ হিসেবে আকরাম বলেছেন, ‘আমরা প্রথমে এম এ আজিজ স্টেডিয়ামের (জেলা স্টেডিয়াম, চট্টগ্রাম) কথা চিন্তা করেছিলাম। এম এ আজিজ স্টেডিয়ামে ও রকম উইকেট হয়তো পাব না।

এ জন্য বাতিল করেছি।’

ম্যাচ ফি বাড়ানোর কথাও জানিয়েছেন আকরাম। এবার একজন ক্রিকেটার ৪০ হাজার করে পাবেন। আগে ছিল ২৫ হাজার।

এমকে/টিকে

মন্তব্য করুন