© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজবাড়ীতে যুবলীগ নেতা গ্রেপ্তার

শেয়ার করুন:
রাজবাড়ীতে যুবলীগ নেতা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৪৫ এএম | ০৮ আগস্ট, ২০২৫
রাজবাড়ীর গোয়ালন্দে যুবলীগের নেতা সাইদুল ইসলাম ওরফে সাঈদকে (৪৫) গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাঈদ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগের ত্রাণবিষয়ক সম্পাদক। তিনি একই ইউনিয়নের ছাত্তার মেম্বারপাড়া গ্রামের বাসিন্দা।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাইদুল ইসলাম ওরফে সাঈদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি। বৃহস্পতিবার রাতে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক মো. শরিফুল ইসলাম বাদী হয়ে গত বছরের ১০ ডিসেম্বর গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা করেন।

এতে ৫৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩০০-৪০০ জনকে আসামি করা হয়। গ্রেপ্তার সাইদুল ইসলাম ওরফে সাঈদ ওই মামলার আসামি।

এমআর 

মন্তব্য করুন