© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিপ্লবী সরকার না হওয়ায় পুরো বিপ্লবটা বেহাত হয়ে পড়েছে : রাশেদ খাঁন

শেয়ার করুন:
বিপ্লবী সরকার না হওয়ায় পুরো বিপ্লবটা বেহাত হয়ে পড়েছে : রাশেদ খাঁন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫৫ পিএম | ০৮ আগস্ট, ২০২৫

<div><div style="text-align: justify; ">গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন বলেছে

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন বলেছেন, ‘জাতীয় বিপ্লবী সরকার গঠিত না হওয়ায় পুরো বিপ্লবটা হাতছাড়া বা বেহাত হয়ে পড়েছে।’ আজ শুক্রবার (৮ আগস্ট) নিজের ফেসবুকে এক পোস্টে তিনি এসব কথা বলেছেন।

তিনি বলেন, ‘আজ ৮ আগস্ট, বিপ্লব বেহাত দিবস! গণঅভ্যুত্থানের পর মানুষের যে স্বপ্ন ছিল, সেটার বাস্তবায়ন হয়নি। অন্তত শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার আমূল পরিবর্তন হলে দেশের মানুষ আজীবন সরকারকে মনে রাখতো।

কিন্তু তারা এই দিকে কোন মনোযোগ দেয়নি। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নেও তারা সফল হতে পারেনি। বিপ্লবের পর সরকারের যে আচরণ হওয়া দরকার ছিল, তার বিপরীত চরিত্র লক্ষ করা গেছে। হাসিনা ও তার মন্ত্রী পরিষদের পরিবর্তন হয়ে ডক্টর মুহাম্মদ ইউনূস ও উপদেষ্টাদের মাধ্যমে শুধুমাত্র স্থলাভিষিক্ত হয়েছে।

তিনি আরো বলেন, ‘নিয়োগ, পদায়নে কোনো স্বচ্ছতা, জবাবদিহিতা সৃষ্টি করা যায় নি। সচিবালয়, স্থানীয় প্রশাসন ও সরকারের সর্বত্র আওয়ামী সেটাপ রয়ে গেছে। সর্বত্র ঘুষ ও দুর্নীতিও চলছে। দৃশ্যমান কোন সংস্কারও পরিলক্ষিত হচ্ছে না।

জাতীয় বিপ্লবী সরকার গঠিত না হওয়ায় পুরো বিপ্লবটা হাতছাড়া বা বেহাত হয়ে পড়েছে। খুব বেশি পরিবর্তনের স্বপ্নও আরও জনগণ দেখছে। মনে হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সাথে প্রতারণা ও ধোঁকাবাজি করেছে। ১ বছরের হানিমুন পিরিয়ড শেষে তারা এখন ২য় ধাপে প্রবেশ করেছে। কিন্তু ১ বছরের কাজের হিসাব বা জবাবদিহিতা কি তারা জনগণের কাছে প্রকাশ করবে? তারা না বলেছিল প্রতি মাসে হিসাব দিবে।

পিএ/এসএন

মন্তব্য করুন