© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তিন প্রতিভাবান ডিফেন্ডারের ওপর নজর রেখেছে মাদ্রিদ

শেয়ার করুন:
তিন প্রতিভাবান ডিফেন্ডারের ওপর নজর রেখেছে মাদ্রিদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২৬ পিএম | ০৮ আগস্ট, ২০২৫

<div style="text-align: justify; ">আগামী ২০২৬ সালের গ্রীষ্মের ট্রান্সফার উইন্ডোকে সামনে রেখে রি

আগামী ২০২৬ সালের গ্রীষ্মের ট্রান্সফার উইন্ডোকে সামনে রেখে রিয়াল মাদ্রিদ ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে। বিশেষ করে ফ্রি এজেন্ট মার্কেটে তাদের নজর তিন ডিফেন্ডারের দিকে।

রিয়াল মাদ্রিদ কনফিডেনশিয়াল জানিয়েছে, ইব্রাহিমা কোনাতে, দায়োত উপামেকানো এবং মার্ক গুহি ,এই তিন খেলোয়াড়ের বর্তমান ক্লাবের সঙ্গে চুক্তি ২০২৬ সালে শেষ হতে যাচ্ছে। কেউ যদি নতুন চুক্তি না করেন, তাহলে মাদ্রিদ তাদের মধ্যে কাউকে ফ্রি ট্রান্সফারে দলে আনার পরিকল্পনা করছে।

তাদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন লিভারপুলের ফরাসি ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে। ২৬ বছর বয়সী এই খেলোয়াড়ের গুণ ও অভিজ্ঞতা রিয়ালের জন্য বড় সম্পদ হতে পারে। এছাড়া, ক্রিস্টাল প্যালেসের মার্ক গুহি ও ইংল্যান্ড জাতীয় দলের নিয়মিত সদস্য হিসেবে নিজের অবস্থান পাকা করেছেন। মাদ্রিদ তাকে দীর্ঘমেয়াদি বিনিয়োগ হিসেবে দেখছে।

অন্যদিকে, বায়ার্ন মিউনিখের দায়োত উপামেকানো যদিও এখনো পুরোপুরি বোর্ডের পছন্দের তালিকায় নেই, তবে তার তরুণ বয়স ও আগের পারফরম্যান্স মাদ্রিদকে আশাবাদী করেছে।

এমকে/এসএন

মন্তব্য করুন