© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু

শেয়ার করুন:
বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩৯ এএম | ০৯ আগস্ট, ২০২৫
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য ‘মাল্টিপল এন্ট্রি ভিসা’ সুবিধা গতকাল শুক্রবার কার্যকর হয়েছে।

মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নতুন ব্যবস্থাটি বৈধ অস্থায়ী কর্মসংস্থান ভিজিট পাস এবং সিঙ্গল এন্ট্রি ভিসাসহ কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এতে চলতি বছর যোগ্য কর্মীদের জন্য আলাদাভাবে ‘মাল্টিপল এন্ট্রি ভিসার’ আবেদন করার প্রয়োজন নেই।

এই ব্যবস্থার লক্ষ্য হলো—ভিসার অপব্যবহারের ঝুঁকি হ্রাস করার পাশাপাশি বিদেশি কর্মীদের চলাচলের তদারকি উন্নত করা।

মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আশা করছে, এই পরিবর্তন বিদেশে মালয়েশিয়ার হাইকমিশনগুলোতে ঝামেলা কমাবে। এই ভিসা সুবিধাটি বাংলাদেশের সঙ্গে নৈতিক শ্রম সহযোগিতার ক্ষেত্রে মালয়েশিয়ার প্রতিশ্রুতির অংশ।

ইউটি/টিএ


মন্তব্য করুন