© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাকিস্তানের ছয়টি বিমান ধ্বংসের দাবি ভারতের

শেয়ার করুন:
পাকিস্তানের ছয়টি বিমান ধ্বংসের দাবি ভারতের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:২৫ পিএম | ০৯ আগস্ট, ২০২৫

<div style="text-align: justify; ">ভারতের বিমান বাহিনী দাবি করেছে, ‘অপারেশন সিঁদুর’-এর সময় তারা প

ভারতের বিমান বাহিনী দাবি করেছে, ‘অপারেশন সিঁদুর’-এর সময় তারা পাকিস্তানের ছয়টি বিমান ধ্বংস করেছে। সংঘাতের প্রায় তিন মাস পর শনিবার (৯ আগস্ট) বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে এ দাবি করেন দেশটির বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং।

এই কর্মকর্তার দাবি, ধ্বংস হওয়া বিমানগুলোর মধ্যে পাঁচটি যুদ্ধবিমান এবং পাকিস্তানি সামরিক বাহিনীর একটি নজরদারি বিমান। ভারত-পাক যুদ্ধবিরতির প্রায় তিন মাস পর এই প্রথম এমন দাবি করল ভারতের বিমান বাহিনী। তবে এসব দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়া হয়নি।

এফপি/ টিএ 

মন্তব্য করুন