© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গিলের জার্সি নিলামে বিক্রি হল রেকর্ড দামে

শেয়ার করুন:
গিলের জার্সি নিলামে বিক্রি হল রেকর্ড দামে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫৮ পিএম | ০৯ আগস্ট, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">ভারতের নতুন টেস্ট অধিনায়ক শুবমান গিল যুক্তরাজ্যে তার প

ভারতের নতুন টেস্ট অধিনায়ক শুবমান গিল যুক্তরাজ্যে তার প্রথম দায়িত্ব পালন করেই নতুন এক কীর্তি গড়লেন মাঠের বাইরে। এজবাস্টনে ২৬৯ রানের ইনিংসসহ পাঁচ টেস্টে ৭৫৪ রান করে সিরিজে ব্যাট হাতে দাপট দেখানো গিলের জার্সি দাতব্য নিলামে বিক্রি হয়েছে রেকর্ড ৫.৪১ লাখ রুপিতে।

১০ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত অনলাইনে অনুষ্ঠিত এই #RedforRuth Special Timed Auction-এর সমস্ত অর্থ যাবে রুথ স্ট্রস ফাউন্ডেশনে, যা ক্যানসারসহ টার্মিনাল অসুস্থতায় আক্রান্ত অভিভাবকের পরিবার ও শিশুদের মানসিক সহায়তা প্রদান করে।

‘রেড ফর রুথ ডে’ উদযাপিত হয় লর্ডসে, যেখানে খেলোয়াড় ও দর্শকরা লাল পোশাক পরেন এবং মাঠ লাল রঙে সেজে ওঠে।

দিনটি উৎসর্গ করা হয়েছে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক স্যার অ্যান্ড্রু স্ট্রসের স্ত্রী রুথ স্ট্রসের স্মৃতিতে, যিনি ফুসফুসের ক্যানসারে মারা যান।

নিলামে গিলের জার্সি ছিল সবচেয়ে দামী। এরপর যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন রবীন্দ্র জাদেজা ও জাশপ্রীত বুমরাহ। প্রতিজনের জার্সি বিক্রি হয়েছে ৪.৯৪ লাখ রুপিতে।

কেএল রাহুলের জার্সি গেছে ৪.৭১ লাখ রুপিতে এবং ইংল্যান্ডের জো রুটের জার্সি বিক্রি হয়েছে ৪.৪৭ লাখ রুপিতে।

শীর্ষ ৫ দামী জার্সি

১. শুবমান গিল–৫.৪১ লাখ রুপি

২. জাশপ্রীত বুমরাহ–৪.৯৪ লাখ রুপি

৩. রবীন্দ্র জাদেজা–₹৪.৯৪ লাখ রুপি

৪. কেএল রাহুল–৪.৭১ লাখ রুপি

৫. জো রুট–৪.৪৭ লাখ রুপি।

পিএ/টিএ 

মন্তব্য করুন