© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিউ মার্কেটে বিভিন্ন অস্ত্রের গুদামের সন্ধান

শেয়ার করুন:
নিউ মার্কেটে  বিভিন্ন অস্ত্রের গুদামের সন্ধান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫৯ পিএম | ০৯ আগস্ট, ২০২৫

<div style="text-align: justify; ">নিউ মার্কেটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ধারালো অস্ত্র সরঞ্জা

নিউ মার্কেটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ধারালো অস্ত্র সরঞ্জামাদি উদ্ধার করেছে সেনাবাহিনী।

রাজধানীর নিউ মার্কেটে সামুরাই, চাপাতিসহ বিভিন্ন ধারালো অস্ত্রের বিক্রয়কেন্দ্র ও গুদামের সন্ধান পাওয়া গেছে। শনিবার (৯ আগস্ট) সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ধারালো অস্ত্র সরঞ্জামাদি উদ্ধার করেছে সেনাবাহিনী।

জানা গেছে, সামুরাই, চাপাতি ছাড়াও বিভিন্ন ধারালো অস্ত্র, যেগুলো দিয়ে কিশোর গ্যাং ও সন্ত্রাসীরা আইনশৃঙ্খলা বহির্ভূত কার্যক্রম করে থাকে, নিউ মার্কেটের ওই বিক্রয়কেন্দ্রটিতে এমন সব অস্ত্রের গুদাম রয়েছে। গোপন তথ্যে সেখানে অভিযান চালায় সেনাবাহিনী।

এ বিষয়ে শনিবার রাত সাড়ে ১০টার দিকে এক ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে সেনাবাহিনী।

এফপি/টিএ 

মন্তব্য করুন