© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সোহানার বাবা মারা গেছেন

শেয়ার করুন:
সোহানার বাবা মারা গেছেন

ফাইল ছবি

entertainment-reporter
১২:১৩ পিএম | ১৬ সেপ্টেম্বর, ২০১৯

অভিনেত্রী সোহানা সাবার বাবা মো. শওকত হোসেন মারা গেছেন।

সোমবার ভোর ৩টা ৩০ মিনিটে মারা যান তিনি।

বাংলাদেশ টাইমস প্রতিনিধির কাছে নায়িকা নিজেই জানিয়েছেন, বাবা বিয়োগের খবর।

জানা গেছে, মৃত্যুর সময় শওকত হোসেনের বয়স হয়েছিলো ৬৩ বছর। বেশ কিছুদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন তিনি।

ফাইল

বাবার বিষয়ে সাবা বলেন, বেশ কিছুদিন ধরে আমার বাবা কিডনি রোগে আক্রান্ত ছিলেন। কিছুদিন আগে দিল্লি নিয়ে তার কিডনি পুনঃস্থাপন করা হয়েছিল। এরপরেও বাবাকে হারাতে হয়েছে।

এদিকে, খামারবাড়ি, রাজবাড়িতে বাদ জোহর সাবার বাবাকে দাফন করা হবে বলে জানিয়েছেন অভিনেত্রী।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন