© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চুমুর কারণে ‘না’ করে দিলেন নতুন চমক!

শেয়ার করুন:
চুমুর কারণে ‘না’ করে দিলেন নতুন চমক!

জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী

entertainment-desk
০৪:৫৬ পিএম | ১৬ সেপ্টেম্বর, ২০১৯

পশ্চিম বাংলার জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী। অভিনয়ের বাইরে বড় পরিচয় তিনি ভারতের একজন পার্লামেন্ট সদস্য। তবে সাংসদ হলেও আগের পেশা ছাড়তে চান না মিমি। তাই যতদিন দর্শক চাহিতা থাকছে ততোদিন অভিনয় চালিয়ে যাবেন এই অভিনেত্রী।

এদিকে, এমপি হয়ে তার কাছে প্রস্তাব এসেছিল ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার। এমনকি শুধু জড়িয়ে ধরা নয়, রীতিমত চুমু খাওয়ারও কথা ছিল ছবিটিতে। শুরুতে রাজি থাকলেও পরবর্তীতে এই কাজে না করলেন মিমি।

মিমির সাফ জবাব, সাত বছরের ক্যারিয়ারে কখনো কাউকে চুমু দেইনি! এমনকি ঘনিষ্ঠ কোন দৃশ্যও করিনি। তাহলে এখন করবো কেন?

তবে ছবিটি ছেড়ে ভক্তদের হতাশ করলেও এবার দিলেন নতুন চমক। জানালেন, সম্প্রতি তিনটি গান নিয়ে নিজের প্রথম অ্যালবাম করছেন মিমি। ‘ড্রিমস ফিচারিং হারসেল্ফ’ শিরোনামের অ্যালবামের গানগুলোর সঙ্গীতায়োজন করেছেন ডাব্বু। তিনটি গানেই কণ্ঠ দিয়েছেন মিমি।

মিমি

নায়িকা জানান, তার এখন ড্রিম প্রজেক্ট ইউটিউব চ্যানেল। তাই নিজের স্বপ্নের চ্যানেলটি প্রতিষ্ঠিত করতে নির্ঘুম রাত কাটাচ্ছেন মিমি। চ্যানেলটি শুরু আগেও দিনরাত পরিশ্রম করেছেন তিনি। তবে চ্যানেলে ঠিক কী ভিডিও থাকবে, তা এখনো জানাননি মিমি।

তবে শুরুটা নিজের গান দিয়ে হবে তা নিশ্চিত হওয়া গেছে।

এর আগেও ‘মনে জানে’ ছবির ‘কেনো যে তোকে’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছিলেন মিমি। এসভিএফের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছিল গানটি। প্রকাশের পর গানটি বেশ সাড়া ফেলেছিল। সেই ধারাবাহিকতায় আবারও নতুন গান করেছেন মিমি।

মিমির ইউটিউব চ্যানেলটি 

 

টাইমস/জেকে/এমএস 

মন্তব্য করুন