© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পুলিশের লুট হওয়া অস্ত্রের খোঁজ দিলে দেওয়া হবে পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

শেয়ার করুন:
পুলিশের লুট হওয়া অস্ত্রের খোঁজ দিলে দেওয়া হবে পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১৩ পিএম | ১০ আগস্ট, ২০২৫

<div style="text-align: justify; ">জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় পুলিশের লুট হওয়া অস্ত্রের খ

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় পুলিশের লুট হওয়া অস্ত্রের খোঁজ দিলে পুরস্কার ঘোষণা করা হচ্ছে। শিগগিরই এ বিষয়ে সার্কুলার দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে আজ রবিবার উপদেষ্টা এ কথা জানান। তবে কত টাকা পুরস্কার দেওয়া হবে তা এখনও নির্ধারণ হয়নি বলে জানিয়েছেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের যে হাতিয়ারগুলো হারিয়ে গেছে, এগুলো উদ্ধারের জন্য আমরা একটা সার্কুলার দিচ্ছি। একটি পুরস্কারও ঘোষণা করছি। যে তথ্য দেবে তাকে আমরা কত টাকা দিতে পারি, সে বিষয়টি নিজেদের ভেতর একটা কমিটি করে আমরা দু-চার দিনের মধ্যে হয়তো মিডিয়ায় ঘোষণা দিয়ে দেবো। কেউ যদি খবর দিতে পারে সে পুরস্কার পাবে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী সরকার পতনের পর বিভিন্ন থানা-ফাঁড়িসহ পুলিশের নানান স্থাপনা থেকে ৫ হাজার ৭৫০টি আগ্নেয়াস্ত্র লুট হয়। লুট হওয়া আগ্নেয়াস্ত্র-গোলাবারুদ উদ্ধারে গত বছরের ৪ সেপ্টেম্বর যৌথ অভিযান শুরু হয়। লুট হওয়া ৭০০টিরও বেশি পুলিশের অস্ত্রের এখনো খোঁজ মেলেনি বলেও জানিয়েছেন উপদেষ্টা।

এমআর/টিকে  

মন্তব্য করুন