© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চাদের সাবেক প্রধানমন্ত্রী সুচেসকে ২০ বছরের কারাদণ্ড

শেয়ার করুন:
চাদের সাবেক প্রধানমন্ত্রী সুচেসকে ২০ বছরের কারাদণ্ড

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫৬ পিএম | ১০ আগস্ট, ২০২৫

<div style="text-align: justify; ">আফ্রিকার দেশ চাদের সাবেক প্রধানমন্ত্রী সুচেস মার্সাকে ২০ বছর

আফ্রিকার দেশ চাদের সাবেক প্রধানমন্ত্রী সুচেস মার্সাকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। বর্ণবাদী এবং অন্য সম্প্রদায়ের মানুষের প্রতি বিদ্বেষমূলক বার্তা প্রচারের জন্য তাকে দোষী সাব্যস্ত করেন আদালত। আদালত বলছেন, সহিংসতা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে সুচেস নানা কর্মকাণ্ড করেন। খবর আলজাজিরার।

সুচেস বর্তমান বিরোধী নেতা। তার আইনজীবী কাদজিলেমবে ফ্রান্সিস শনিবার বলেন, রাজনৈতিক ‍উদ্দেশ্যে তার বিরুদ্ধে আদালতকে ব্যবহার করা হয়েছে। সুচেসের সুনাম ক্ষুণ্ন করা এবং অকারণে অপমান করা তারা মেনে নিতে পারছেন না। এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন তারা।

তার আমলে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লোগোন অক্সিডেন্টালে পশুপালক ও কৃষকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। ওই ঘটনায় ৩৫ জন নিহত ও আরও ৬ জন আহত হয়েছিলেন। ক্ষমতা ছাড়ার পর মার্সাসহ ৬৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ আনা হয়েছিল।

সুচেস মার্সা গত বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি দেশটির সংস্কারপন্থি ট্রান্সফরমার্স পার্টির প্রধান। ২০২২ সালে তার অনুসারীদের ওপর রক্তক্ষয়ী দমন-পীড়নের পর মার্সা দেশ ছেড়েছিলেন। গত বছর সাধারণ ক্ষমার নিশ্চয়তা পেয়ে দেশে ফেরেন তিনি। এরপর আবার রাজনীতিতে জড়ান। কিন্তু অতীতের কর্মকাণ্ডের জন্য তাকে বিচারের মুখোমুখি করে বর্তমান সরকার।

এমকে/টিকে


মন্তব্য করুন