© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিলেটে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড, একই পরিবারে দগ্ধ ৫ জন

শেয়ার করুন:
সিলেটে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড, একই পরিবারে দগ্ধ ৫ জন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩৬ এএম | ১১ আগস্ট, ২০২৫
সিলেট নগরের শাহপরান এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন। তাদের রাজধানী ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

রবিবার (১০ আগস্ট) দুপুর ১টার দিকে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন- পারভেজ, তার স্ত্রী ফারহানা, তাদের বড় ছেলে মোহাম্মদ (৬) ও ছোট ছেলে মারওয়ান (২) এবং আত্মীয় হেনা।

জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে সিলেটের শাহপরান এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে দুই শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়। দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শনিবার রাতেই ঢাকায় নিয়ে যাওয়া হয়।

দগ্ধদের হাসপাতালে নিয়ে যাওয়া সাইদুল ইসলাম বলেন, শনিবার রাত সাড়ে ১০টার দিকে শাহপরান এলাকার একটি দোতলা বাসায় রান্নার সময় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে পারভেজ ও তার স্ত্রী ফারহানা, তাদের দুই ছেলে এবং এক আত্মীয় দগ্ধ হন। প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় নেওয়া হয়েছে। 


ইউটি/টিএ


মন্তব্য করুন