© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফজলুর রহমানকে একহাত নিলেন নুরুল ইসলাম বুলবুল

শেয়ার করুন:
ফজলুর রহমানকে একহাত নিলেন নুরুল ইসলাম বুলবুল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫৯ এএম | ১১ আগস্ট, ২০২৫

<div><div style="text-align: justify; "><span>বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরু...

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে উদ্দেশ্য করে বলেন, আপনি ফ্যাসিবাদী ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং ফ্যাসিবাদ এস্টাবলিসমেন্টের অন্যতম সংগঠক।

রোববার রাতে নিজের ফেসবুক পেজের এক পোস্টে এ কথা বলেন তিনি। নুরুল ইসলাম বুলবুল বলেন, 'ফজলুর রহমান সাহেব আপনার মুখ সামলিয়ে কথা বলা উচিত। আপনাদের মত সিনিয়র রাজনীতিবিদের সৌজন্যতা ও ভদ্রতা যদি এই মাত্রা হয় তাহলে তরুণ প্রজন্ম আপনাদের কাছ থেকে কি শিখবে? আপনার বয়স হয়েছে বেশ, হয়তো মানসিক ভারসাম্য হারাতে পারেন। ৫ই আগষ্টের গণঅভ্যুত্থানের পরে হয়ে গেছেন আরও অসহিষ্ণু।।আপনি ফ্যাসিবাদী ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং ফ্যাসিবাদ এস্টাবলিসমেন্টের অন্যতম সংগঠক।'

তিনি বলেন, 'আপনি সমন্বয়কদের গালি দেন, এনসিপিকে গালি দেন, ছাত্রশিবির কে গালি দেন। যা ইচ্ছা তাই বলেন। যাদের জীবন ও রক্তের বিনিময়ে কথা বলার সুযোগ পেয়েছেন তাদের বিরুদ্ধেই সারাক্ষণ আপনি বিষদগার করেন। অশ্লীল ও অসৌজন্যমূলক কথা বলতেই থাকেন--এই অধিকার আপনাকে কে দিয়েছে? 

দল পাল্টিয়ে বিএনপিতে অন্তর্ভুক্ত হয়েছেন। কিন্তু ফ্যাসিবাদি চরিত্র ও চেতনার কোন পরিবর্তন হয়নি। আপনি রাজনৈতিক শিষ্টাচার ধ্বংস করে দিচ্ছেন। অসৌজন্যতা ও অসভ্যতার সীমা অতিক্রম করে চলেছেন। পুরাতন বস্তা পচা চেতনাধারী ব্যবসায়ীদের নতুন বাংলাদেশের রাজনীতিতে আর জায়গা হবে না।

ফ্যাসিবাদ ও ফ্যাসিবাদের দোসরদের জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে ছাত্র জনতা প্রতিহত করবেই।'

ইউটি/টিএ

মন্তব্য করুন