© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নারায়ণগঞ্জে ডাকাতি মামলায় যুবদল নেতাসহ ১০ জনের কারাদণ্ড

শেয়ার করুন:
নারায়ণগঞ্জে ডাকাতি মামলায় যুবদল নেতাসহ ১০ জনের কারাদণ্ড

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪২ এএম | ১১ আগস্ট, ২০২৫

<div style="text-align: justify;"><span style=" text-align: left;">নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ডাকাতি মামলায় যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ডাকাতি মামলায় যুবদল নেতাসহ ১০ জনকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১০ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. মোমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় পাঁচ আসামি আদালতে উপস্থিত ছিলেন। কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন সিদ্ধিরগঞ্জের মৃত আ. রাজ্জাকের ছেলে নুরুদ্দিন ওরফে বাছির (৫৪), শামসু মিয়ার ছেলে সুমন (৪১), কামরুল ইসলাম ছেলে ও মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন আনোয়ার (৪৫), ফতুল্লা তল্লা এলাকার করিম মুন্সির ছেলে মনির হোসেন ওরফে তল্লা মনির (৬৩), সিদ্ধিরগঞ্জের মৃত বাদশা মিয়ার ছেলে আবুল কালাম (৫৪), ফতুল্লা হাজীগঞ্জ এলাকার ওসমান প্রধানের ছেলে আসলাম (৫৪) ও কানা ইসলাম (৪৯), সিদ্ধিরগঞ্জের আজিম উদ্দিনের ছেলে মামুন (৪৯), মো. ছিদ্দিকের ছেলে বিল্লাল (৪৯) ও ফজলুর রহমানের মাসুম ওরফে নোয়াখাইল্লা মাসুম (৪৪)।

তাদের মধ্যে নুরুদ্দিন, সুমন, যুবদল নেতা মোফাজ্জল হোসেন আনোয়ার, আসলাম ও মামুন আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক। 

মামলার নথি সূত্রে জানা যায়, ২০০৬ সালের ৩১ জুলাই রাতে সিদ্ধিরগঞ্জের এনায়েতনগর গোদনাইল এলাকার অ্যাডভোকেট মফিজুল ইসলামের ভাড়াটিয়া বাসায় ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় অ্যাডভোকেট মফিজুল ইসলাম অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি করেন।

ইউটি/টিএ




মন্তব্য করুন