© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চাঁদাবাজির অভিযোগে আটক দুই বিএনপি নেতা বহিষ্কার

শেয়ার করুন:
চাঁদাবাজির অভিযোগে আটক দুই বিএনপি নেতা বহিষ্কার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩৮ এএম | ১১ আগস্ট, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা ব

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (১০ আগস্ট) রাতে দলটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এই বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বহিষ্কৃত দুই নেতা হলেন শ্রমিক দলের নারায়ণগঞ্জ মহানগর শাখার আহ্বায়ক ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহসভাপতি এস এম আসলাম এবং তরুণ দলের জেলা সভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক টি এইচ তোফা। তাদের প্রাথমিক সদস্যপদসহ সব স্তরের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে সিদ্ধিরগঞ্জের একটি তেলের ডিপোতে চাঁদাবাজির অভিযোগে তাদের নিজ নিজ বাসা থেকে গ্রেপ্তার করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরে তারা গোয়েন্দা নজরদারিতে ছিলেন এবং সুনির্দিষ্ট প্রমাণ মেলার পর গ্রেপ্তার করা হয়। পরদিন বিকেলে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩(২) ধারায় ডিটেনশনের জন্য তাদের জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছে সোপর্দ করা হয়। জেলা ম্যাজিস্ট্রেট তাদের ৩০ দিনের আটকাদেশ দিলে কারাগারে পাঠানো হয়।

আজকের বহিষ্কার সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযোগের প্রমাণের ভিত্তিতে এস এম আসলাম ও টিএইচ তোফাকে অবিলম্বে বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম বলেন, ‘বিএনপি দলীয়ভাবে সবসময় চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলে আসছে। সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আইনিভাবে ব্যবস্থা নেওয়া হোক, এতে দলীয়ভাবে আমাদের সহযোগিতা থাকবে। তবে চাঁদাবাজির অভিযোগ আরও অনেকের বিরুদ্ধে আছে, তাদেরও যেন আইনের আওতায় আনা হয়।’

এমকে/টিকে

মন্তব্য করুন