© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আমি কোনো লাইভ করিনি, কান্নার তো প্রশ্ন আসে না : মাসুদ কামাল

শেয়ার করুন:
আমি কোনো লাইভ করিনি, কান্নার তো প্রশ্ন আসে না : মাসুদ কামাল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১১ এএম | ১১ আগস্ট, ২০২৫

<div style="text-align: justify; ">‘আমি যেকোনো সময় গ্রেপ্তার হতে পারি। লাইভ কাঁদলেন সাংবাদিক মাস...

‘আমি যেকোনো সময় গ্রেপ্তার হতে পারি। লাইভ কাঁদলেন সাংবাদিক মাসুদ কামাল’ এমন শিরোনামে ফেসবুকে ছড়িয়ে পড়া ফটোকার্ডটি ভুয়া বলে জানিয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল।

নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে সাংবাদিক মাসুদ কামাল বলেন, আমি কোনো লাইভ করিনি। কান্নার তো প্রশ্ন আসে না।

তিনি আরো বলেন, আমি কখনো কোনো লাইভে এ রকম তথ্য কাউকে দেইনি। এই ফটোকার্ড করা করেছেন, সেটাও বুঝতে পারছি না। আমি যদি কোনো লাইভ করি, তাহলে আমার চ্যানেল থেকে হবে।

মাসুদ কামাল বলেন, ইউটিউব ও ফেসবুকে আমার চারটা চ্যানেল রয়েছে।

এর বাইরে কিছু নেই। কিন্তু দেখলাম একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। এগুলো অনেকে শেয়ার করেছেন। আমি এমন কোনো কথা বলিনি।

তিনি বলেন, ড. নাজমুল আহসান কলিমউল্লাহ গ্রেপ্তারের পর থেকে আমাকে নিয়ে এগুলো শুরু হয়েছে। ড. কলিমউল্লার বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছে। যার কারণে উনি গ্রেপ্তার হয়েছেন। আমার বিরুদ্ধে তো অর্থনৈতিক সংশ্লিষ্টতা, কোনো প্রতিষ্ঠানের সঙ্গে থাকা, এ রকম কখনোই ছিল না।

সারা জীবন সাংবাদিকতা করেছি।

২০২২ সালের সেপ্টম্বর থেকে সাংবাদিকতা থেকে অবসর নিয়েছি। বিভিন্ন টক শোতে যাই। আমি যেটাকে বিশ্বাস করি, সে কথাটা প্রকাশ করি।

মাসুদ কামাল আরো বলেন, অনেকে আমাকে বলেছিল, নাজমুল আহসান কলিমউল্লাহ গ্রেপ্তার হয়েছেন, এখন তো আপনাকে গ্রেপ্তার হতে হবে।

কেন হতে হবে? তার সঙ্গে আমার ধারাবাহিকতা কোথায় মিল? কোনো মিল নেই। ফেসবুকে অনেকে অনেক কথা বলে। আমিও বলি। তার সঙ্গে
এটার মিল হবে কেন? এখানে মিল খোঁজার কারণ কি?

এমআর/টিকে 

মন্তব্য করুন