© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এনসিপি নেতাকে শোকজ

শেয়ার করুন:
এনসিপি নেতাকে শোকজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪০ পিএম | ১১ আগস্ট, ২০২৫

<div style="text-align: justify; ">চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক আন্দোলন বন্ধ করতে পাঁচ লাখ টাকা চাঁ

চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক আন্দোলন বন্ধ করতে পাঁচ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ ওঠার পর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কারণ কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি।

গতকাল রবিবার এনসিপি, চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী (দপ্তর)আরিফ মঈনুদ্দিন সাক্ষরিত এক পত্রে এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

নোটিশে বলা হয়, 'গত ১০ আগস্ট বাংলাদেশের বিভিন্ন সংবাদ মিডিয়ায় প্রকাশিত সংবাদ মারফতে আপনার একটি ভিডিও এনসিপি, চট্টগ্রাম মহানগর কমিটির নজরে এসেছে।

ফলে আপনার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে। এমতাবস্থায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, সেই বিষয়ে প্রধান যুগ্ম সমন্বয়কারী, এনসিপি চট্টগ্রাম মহানগর, মীর আরশাদুল হক বরাবর আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখা প্রদানের জন্য আপনাকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।'

এমকে/টিকে

মন্তব্য করুন