© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফজলুর মতো বিএনপি নেতা গত কয়েক মাস ধরে গণহত্যাকারী আওয়ামী লীগের হয়ে মাঠে সরব থাকছে: সারজিস আলম

শেয়ার করুন:
ফজলুর মতো বিএনপি নেতা গত কয়েক মাস ধরে গণহত্যাকারী আওয়ামী লীগের হয়ে মাঠে সরব থাকছে: সারজিস আলম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৫৩ পিএম | ১১ আগস্ট, ২০২৫

<div style="text-align: justify; ">জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজি...

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম আজ সোমবার (১১ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমানের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন।

সারজিস আলম উল্লেখ করেছেন, ফজলুর রহমান সম্প্রতি একটি অনুষ্ঠানে নাহিদ ইসলামসহ এনসিপির অন্যান্য কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে ‘বেজন্মা’ গালিচাপ ব্যবহার করেছেন। তিনি বলেন, “এই আওয়ামী লীগার ও মুজিববাদী এখন বিএনপির ন্যারেটর ও ওরেটর। ফজলুর মতো বিএনপি নেতা গত কয়েক মাস ধরে গণহত্যাকারী আওয়ামী লীগের পক্ষে মাঠে সরব রয়েছেন।”

তিনি আরো বলেন, ফজলুর রহমানের ভাষা ও বক্তব্য সম্পূর্ণরূপে খুনি লীগের এবং তার বয়ানগুলো খুনি লীগের মিডিয়া সেলগুলো নিয়মিত প্রচার করছে। তিনি সিনিয়র রাজনীতিবিদদের সম্মান করার কথা উল্লেখ করে লিখেন, “কিন্তু ফজলুর মতো নেতারা ন্যূনতম আদব না মেনে ফ্যাসিবাদের দালালি করছেন, অভ্যুত্থান মেনে নিতে পারছেন না এবং ছাত্র-জনতার ক্ষোভের দায় তাদের নিতে হবে।”

সারজিস আলম প্রশ্ন তুলেছেন, বিএনপি কি বারবার নিজেদের প্রশ্নবিদ্ধ হতে দেখতে চায়? তিনি বলেন, “পাল থেকে ছুটে যাওয়া লাগামছাড়া কয়েকজনের জন্য বিএনপিকে এই সিদ্ধান্ত নিতে হবে। এদের বক্তব্যের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে বাংলাদেশের মানুষ মনে করবে আপনারাই এ কথাগুলো বলাচ্ছেন।”

এসএন 

মন্তব্য করুন