প্রায় দেড় যুগ পর নিয়োগ পেতে চলেছেন ২৭তম বিসিএসের বঞ্চিতরা
ছবি: সংগৃহীত
০৯:৪৩ পিএম | ১১ আগস্ট, ২০২৫
প্রায় দেড় যুগ আগে ২৭তম বিসিএস পরীক্ষার নিয়োগবঞ্চিত ১১৩৭ জনকে নিয়োগের নির্দেশ দ্রুত কার্যকরের কথা বলেছে আপিল বিভাগ।
সোমবার (১১ আগস্ট) প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে আপিল বিভাগ এ নির্দেশনা দিয়েছেন।
হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে এক হাজার ১৩৭ জন প্রার্থীর পক্ষে দাখিল করা পৃথক তিনটি রিভিউ আবেদন মঞ্জুর করার মধ্য দিয়ে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ চলতি বছরের ২০ ফেব্রুয়ারি এ রায় দেন।
২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষায় ৩৫৬৭ জন উত্তীর্ণ হন। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিল করে এবং দ্বিতীয় মৌখিক পরীক্ষা গ্রহণ করে।
এফপি/ টিএ