© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জামায়াতের নতুন কর্মসূচির তারিখ পরিবর্তন

শেয়ার করুন:
জামায়াতের নতুন কর্মসূচির তারিখ পরিবর্তন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২৫ এএম | ১২ আগস্ট, ২০২৫

<div><div style="text-align: justify; ">‘জুলাই জাতীয় ঘোষণাপত্র’ ও ‘জুলাই জাতীয় সনদ’-এর আইনগত স্বীকৃ

‘জুলাই জাতীয় ঘোষণাপত্র’ ও ‘জুলাই জাতীয় সনদ’-এর আইনগত স্বীকৃতি এবং এই সনদের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে ১২ আগস্ট যে বিক্ষোভ মিছিল কর্মসূচির ঘোষণা দিয়েছিল জামায়াতে ইসলামী তার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

জামায়াতের পক্ষ থেকে সোমবার (১১ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর (উত্তর ও দক্ষিণ) উদ্যোগে মঙ্গলবারের (১২ আগস্ট) পরিবর্তে বুধবার (১৩ আগস্ট) বিকেল ৫টায় রাজধানীর বিজয়নগরের পানির ট্যাংক এলাকায় জুলাই ঘোষণাপত্র ও সনদের আইনি ভিত্তি প্রদান এবং এর আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কেন্দ্রীয় ও মহানগরীর নেতৃবৃন্দ এতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।

‘জুলাই জাতীয় ঘোষণাপত্র’ ও ‘জুলাই জাতীয় সনদ’-এর আইনি স্বীকৃতি প্রদান এবং এ সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে এ কর্মসূচি পালিত হবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় সে লক্ষ্যে এ কর্মসূচিকে সফল করার জন্য ঢাকা মহানগরী জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তি ও মহানগরবাসীর প্রতি শান্তিপূর্ণভাবে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানানো হয়েছে।

পিএ/টিএ 

মন্তব্য করুন