© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্ত্রী ও তার প্রেমিকের বিরুদ্ধে মামলা করছে হিরো আলম

শেয়ার করুন:
স্ত্রী ও তার প্রেমিকের বিরুদ্ধে মামলা করছে হিরো আলম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:২৯ এএম | ১২ আগস্ট, ২০২৫
বগুড়া সদর থানায় এবং আদালতে তার স্ত্রী রিয়া মনি ও তার কথিত প্রেমিক ম্যাক্স অভির বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম। সোমবার দুপুরে মুঠোফোনে নিজেই এ তথ্য নিশ্চিত করেন তিনি।

হিরো আলম জানান, তিনি অপহরণ এবং মানহানির অভিযোগে দুটি মামলা করবেন। বগুড়া সদর থানায় ইতোমধ্যে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অপরদিকে, আদালতে মামলা করার কাজ চলছে।

তিনি বলেন, ‘ম্যাক্স অভি ও রিয়া মনি অবৈধ কাজ করেছে। তারা মিথ্যা কথা বলে রিয়া মনিকে নিয়ে গেছে। আমি রিয়া মনিকে ডিভোর্স দেইনি। তারা যদি বন্ধু হয়, তাহলে কক্সবাজার কেন যেতে হবে? আমি চাই তাদের ডিএনএ পরীক্ষা করা হোক, শারীরিক সম্পর্ক হয়েছে কি না তা দেখতে হবে।’

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, ‘অভিযোগের বিষয়টি শুনেছি। অভিযোগপত্র হাতে পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে, গত মাসে হিরো আলম ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। এরপর তার ও স্ত্রী রিয়া মনির মধ্যে সম্পর্ক কিছুটা স্বাভাবিক হয়েছিল। কিন্তু মাসের মধ্যে আবারো সম্পর্কের টানাপড়েন শুরু হয়। হিরো আলম ফেসবুকে অভিযোগ করেন, তার স্ত্রী প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে কক্সবাজারের একটি হোটেলে ছিলেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা হয়।

পরবর্তীতে রিয়া মনি হিরো আলমকে তালাক দিয়েছেন বলে ঘোষণা দেন।

এমকে/টিকে

মন্তব্য করুন