© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প শুরু হচ্ছে বুধবার

শেয়ার করুন:
জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প শুরু হচ্ছে বুধবার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৬ পিএম | ১২ আগস্ট, ২০২৫

<div><div style="text-align: justify; "><span>টানা দুই মাস পর মাঠে ফিরছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বুধবার...

টানা দুই মাস পর মাঠে ফিরছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বুধবার (১৩ আগস্ট) থেকে শুরু হচ্ছে জামাল-তপুদের প্রস্তুতি ক্যাম্প। সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে নেপালেল বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ সামনে রেখে শুরু হচ্ছে জাতীয় দলের এই প্রস্তুতি ক্যাম্প।

সবশেষ গত জুনের ১০ তারিখ সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের সে ম্যাচে অবশ্য ২-১ ব্যবধানে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। তারপর মাঝের এই সময়টাতে কোনো ম্যাচ না থাকায় মাঠে ছিল না জাতীয় দল। 

আগামী সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ৬ ও ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। দুই দলই এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি হিসেবে খেলবে এই দুটি ম্যাচ। বুধবার থেকে প্রস্তুতি ক্যাম্প শুরু হলেও বসুন্ধরা কিংসের খেলোয়াড়দের আপাতত পাচ্ছেন না হাভিয়ের কাবরেরা। তারা যোগ দেবেন আগামী ১৫ আগস্ট। কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগ খেলতে যাওয়ায় বসুন্ধরার খেলোয়াড়রা ক্যাম্পে যোগ দেবেন দুই দিন দেরিতে। 

এক মাসেরও বেশি সময় ছুটি কাটানোর পর ঢাকায় ফিরেছেন হাভিয়ের কাবরেরা। দলের খেলোয়াড়দের আগেই টিম হোটেলে উঠেছেন জাতীয় দলের স্প্যানিশ এই কোচ। 

অন্যদিকে ক্লাব ফুটবলে ব্যস্ত সময় পার করছেন হাজমা চৌধুরী ও শমিত সোম। যে কারণে নেপালের বিপক্ষে এ ম্যাচ দুটিতে তাদের পাওয়ার সম্ভাবনা একেবারেই কম। তবে এই দুই খেলোয়াড়কে পেতে শেষ পর্যন্ত চেষ্টা চালাবে ফেডারেশন। 

আগামী অক্টোবরে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে হংকংয়ের বিপক্ষে দুটি ম্যাচ রয়েছে বাংলাদেশের। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে হোম-অ্যাওয়ে ভিত্তিতে। ৯ অক্টোবর প্রথম ম্যাচ হবে ঢাকায়, আর ১৪ অক্টোবর বাংলাদেশকে আতিথ্য দেবে হংকং।

ইউটি/টিএ



মন্তব্য করুন