© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মাদারীপুরে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খোকন গ্রেপ্তার

শেয়ার করুন:
মাদারীপুরে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খোকন গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০৮ পিএম | ১৩ আগস্ট, ২০২৫
মাদারীপুরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. খায়রুল আলম খোকন বেপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে কালকিনি পৌর এলাকার ঠেঙ্গামারা গ্রামের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  
 
এ ব্যাপারে মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম সোহেল রানা বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর আত্মগোপনে চলে যান জেলার আওয়ামী লীগ নেতা খায়রুল আলম খোকন বেপারী।

গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে নিজবাড়ি থেকে গ্রেপ্তার করে। 

ওসি আরও জানান, তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে তোলা হলে বিকেলে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এমআর/টিএ 

মন্তব্য করুন