© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আমাদের কাছে ব্রহ্মস আছে, পাকিস্তানকে ওয়াইসির কড়া বার্তা

শেয়ার করুন:
আমাদের কাছে ব্রহ্মস আছে, পাকিস্তানকে ওয়াইসির কড়া বার্তা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৪৯ এএম | ১৪ আগস্ট, ২০২৫

<div><div style="text-align: justify; "><span>সিন্ধু পানিচুক্তি নিয়ে ভারতকে পাকিস্তানের প্রধানমন্ত্

সিন্ধু পানিচুক্তি নিয়ে ভারতকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের হুমকির পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন হায়দরাবাদের সাংসদ এবং এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। বলেছেন, পাকিস্তানি নেতার ‘বাজে কথা বলা উচিত নয়’। সঙ্গে ব্রহ্মস (ভারতীয় ক্ষেপণাস্ত্র) সতর্কতাও দিয়েছেন তিনি।

ভারতের দূরপাল্লার সুপারসনিক ক্ষেপণাস্ত্রের কথা উল্লেখ করে ওয়াইসি বলেছেন, ‘আমাদের কাছে ব্রহ্মস আছে। তার (শেহবাজ শরিফ) এই ধরনের বাজে কথা বলা উচিত নয়। তিনি একটি দেশের প্রধানমন্ত্রী। এই ধরনের ভাষা ভারতের ওপর প্রভাব ফেলবে না।’

হায়দরাবাদের এই সাংসদ গণমাধ্যমকে আরও বলেন, সরকার সিন্ধু পানিচুক্তি স্থগিত রেখেছে। আপনার পথ সংশোধন করার পরিবর্তে, আমাদের হুমকি দিচ্ছেন। এই ধরনের হুমকি কাজে আসবে না। যথেষ্ট হয়েছে।

ইসলামাবাদে এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী সম্প্রতি বলেন, ‘শত্রু (ভারত) পাকিস্তান থেকে এক ফোঁটা পানিও কেড়ে নিতে পারবে না। তারা আমাদের পানি সরবরাহ বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছিল। যদি এমন পদক্ষেপের চেষ্টা করা হয়, তাহলে পাকিস্তান এমন শিক্ষা দেবে যা তারা ভুলতে পারবে না।’

আন্তর্জাতিক চুক্তির অধীনে পাকিস্তান তার অধিকারের সাথে আপস করবে না বলেও জানান শেহবাজ শরিফ।

পাক সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরসহ পাকিস্তানের নেতৃত্বের বিশিষ্ট ব্যক্তিদের সিন্ধু চুক্তি সংক্রান্ত নানা মন্তব্যের মধ্যেই এসব কথা বলেন শেহবাজ।

কেএন/এসএন

মন্তব্য করুন